অভিনয়ে লেডি গাগা

বিশ্বখ্যাত পপ তারকা লেডি গাগা এখন অভিনয়ের উপর পড়ালেখা করছেন। এর আগেও লেডি গাগা দুইটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে সেগুলোতে অতিথি চরিত্রে ছিলেন তিনি। তবে এবার অভিনয়ে আসার ব্যাপারটা একটু ভিন্ন। কেননা, ৫ বছরের মধ্যে অস্কার পাওয়ার ভূত চেপেছে তার মাথায়। আর তাই এখন থেকে চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন। এবং খুব শীঘ্রই চলচ্চিত্রে কাজ করাও শুরু করবেন তিনি। অন্যদিকে, কিছুদিন আগে লেডি গাগাকে বলিউড কিং শাহরুখ খান তার পরবর্তীতে ছবিতে নেওয়ারও ঘোষণা দিয়েছিলেন। হয়তো গাগার এই অভিনয় ক্যারিয়ারের অল্প সময়ে বলিউডেও দেখা যাবে তাকে।