জন্মদিন

কবির বেদী :বলিউডের শক্তিমান অভিনেতা। কাজ করেন বেছে বেছে। প্রায় তিন দশক ধরে অভিনয়ের সঙ্গে জড়িত আছেন। দেশের গণ্ডি পেরিয়ে পাশ্চাত্যেও রয়েছে তার অভিনয়ের সুখ্যাতি। কাজ করেছেন একাধিক বিদেশি ছবিতেও। যার মধ্যে ‘জেমস বন্ড’ সিরিজের একটি ছবিতে অভিনয় করে সাড়া জাগাতে সক্ষম হন স্টাইলিশ এ অভিনেতা। আজ বর্ষীয়ান এই অভিনেতার জন্মদিন।