গৌরীপুরে সংঘর্ষে আহতের মৃত্যু
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০১৩, ২১:১৫
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের চরধুরুয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে আহত বাচ্চু মিয়া সোমবার মারা গেছে। ১৬ ডিসেম্বর চরধুরুয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে জালাল উদ্দিন (৭০) নামের এক কৃষক খুন ও দু’গ্রুপের ১৬জন আহত হয়। গুরুতর আহত আব্দুল হাকিমের পুত্র বাচ্চু মিয়া সোমবার নিজ বাড়িতে মারা যান। গৌরীপুর থানার ওসি মোঃ হামিদুল ইসলাম জানান, রামগোপালপুর ইউনিয়নের চরধুরুয়া গ্রামের মৃত নুর মোহাম্মদ তালুকদারের ছেলে জালাল উদ্দিনের সাথে প্রতিবেশী সাইফুল গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। দু’গ্রুপের দু’জন নিহত হয়েছে। পুলিশ দু’জনকে আটক করেছে।