শালিখার খোলাবাজারে সরকারি বাহিনীর ইউনিফর্ম

শালিখার বিভিন্ন হাট-বাজারে পুরাতন কাপড়ের দোকানগুলোতে অবাধে বিক্রি হচ্ছে বিভিন্ন বাহিনীর ব্যবহূত পুরাতন ইউনিফর্ম। আড়পাড়া ডাকবাংলা মার্কেটে প্রতি হাটবারে দেখা যায় সেনা, র্যাব, পুলিশ ও বিজিবিসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবহূত পুরাতন ইউনিফর্ম বিক্রি হতে। ঐ বাজারের পুরাতন কাপড় বিক্রেতা সুভাষ রাজবংশী জানান, এ সকল পোশাক লট ধরে তারা ঢাকার বিভিন্ন পুরাতন কাপড়ের মার্কেট থেকে কিনে এনে বিক্রি করে থাকে।