গলাচিপায় ছাত্রদলের কর্মী সভায় সংঘর্ষ আহত ১৫

সোমবার পটুয়াখালীর গলাচিপায় জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী সভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত হয়েছে। এসময় ব্যাপক উত্তেজনা সৃস্টি হলে স্থানীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। স্থানীয় বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান খান, বিশেষ অতিথি জেলা ছাত্রদলের সভাপতি আশফাকুর রহমান বিপ্লব, সাধারন সম্পাদক মশিউর রহমান মিলন । বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক পৌর মেয়র আবু তালেব মিয়া,সাধারন সম্পাদক সোহরাব মিয়া, সহসভাপতি আঃ সত্তার হাওলাদার, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ড, শহিদুল মোল্লা প্রমুখ।