মধুখালীতে যুবদল ছাত্রদল নেতাদের মুক্তির দাবিতে মানববন্ধন

মঙ্গলবার মধুখালীতে ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ কে কিবরিয়া স্বপন, জেলা ছাত্রদলের সভাপতি বেনজির আহম্মেদ তাবরীজসহ জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ১৭ নেতাকর্মীর মুক্তির দাবিতে উপজেলা যুবদলের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেট এলাকায় যুবদলের উপজেলা আহবায়ক আব্দুল আলীম মানিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাবিক হোসেন চৌধুরী ইরান,সাহাবুদ্দিন আহম্মেদ সতেজ,জাকির হোসেন মিয়া, গোলাম রব্বানী পুলিন, ইয়াছিন বিশ্বাস,শরিফুল ইসলাম,কামরুজ্জামান মিন্টু,আঃ সালাম বিশ্বাস, মেহেদী হাসান মন্নু জহিরুল ইসলাম লিটন প্রমুখ।