লোহাগাড়ায় তিন সন্তানের জনকের আত্মহত্যা
লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০১৩, ২১:১৭
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদরের রশিদার পাড়ায় মো. আইয়ুব (৪৫) কীটনাশক পানে আত্মহত্যা করেন। গত ১৪ জানুয়ারি দুপুরে তিনি নিজ বাড়িতে কীটনাশক পান করেন। কীটনাশক পানের পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাত্ক্ষণিকভাবে তাকে প্রেরণ করা হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। আত্মহত্যার সঠিক কোন তথ্য পাওয়া যায়নি। আইয়ুব রশিদার পাড়ার আশরাফ মিয়ার পুত্র এবং তিন সন্তানের জনক।