গৌরীপুরে বিএনপি নেতাকর্মীদের মুক্তি দাবিতে মানববন্ধন
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০১৩, ২১:২১
ময়মনসিংহের গৌরীপুরে ইউপি চেয়ারম্যানসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৬ জন নেতাকর্মীর মুক্তির দাবিতে রবিবার গৌরীপুর উপজেলা সদরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে গৌরীপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কোয়াছম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুল মোতালিব, আহাম্মদ আলী ছোট বাবু, আলী আকবর আনিছ, উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শফিকুল আলম মিল্টন, রোবেল খান, পৌর যুবদলের আহবায়ক সুজিত কুমার দাস, যুগ্ম আহবায়ক ও কাউন্সিলার মনিরুজ্জামান পলাশ প্রমুখ।