রুয়েটে চতুর্থ
সমাবর্তন ২ মার্চ
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০১৩, ২১:২২
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর চতুর্থ সমাবর্তন আগামী ২ মার্চ অনুষ্ঠিত হবে। সমাবর্তনে অংশগ্রহণকারীদের নিবন্ধনের শেষ তারিখ আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। সোমবার দুপুর সাড়ে ১২ টায় রুয়েট প্রশাসনের ভবনের সম্মেলন কক্ষে ভিসি ড. সিরাজুল করিম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সমাবর্তনে ২০০৩-০৪ থেকে ২০০৬-৭ শিক্ষাবর্ষ পর্যন্ত ১৫৪২ জন স্নাতক, স্নাতকোত্তর ২৪ জন, এমফিল ৬ জন পিএইচডির ১ জনকে ডিগ্রি প্রদান করা হবে।