সংবাদ সংক্ষেপ

মদন পৌরসভায় মহিউদ্দিন বাগ নামে মহল্লা মদন (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনা জেলার মদন উপজেলার বিশিষ্ট সমাজ সেবক বর্ষিয়ান জননেতা সাবেক উপজেলা চেয়ারম্যান প্রয়াত আলহাজ্ব মহিউদ্দিনের নামে মদন পৌরসভায় একটি মহল্লার নামকরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার মহল্লাবাসী ও বিশিষ্ট নাগরিকদের উদ্যোগে আয়োজিত মহল্লার নামকরণ অনুষ্ঠানে আল মামুন মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন কবির আহম্মেদ,মামুন খান। শেরপুরে পৌষ সংক্রান্তি মেলা শেরপুর প্রতিনিধি \ গ্রামবাংলার ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি উপলক্ষে সোমবার শেরপুর পৌর এলাকার নবীনগর মহল্লায় সাওয়াল পীরের মাজার সংলগ্ন মাঠে মেলা অনুষ্ঠিত হয়। এলাকাবাসী প্রায় দেড়শ’ বছর ধরে এ মেলা আয়োজন করে আসছে। মেলায় বিভিন্ন পিঠা ও বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন মজাদার খাবারের পসরা বসে। রামগড় ও মাটিরাঙ্গায় আদালতের অভিযান রামগড় সংবাদদাতা \ খাগড়াছড়ি জেলার রামগড় ও মাটিরাঙ্গা উপজেলায় আইন ভঙ্গ করে জ্বালানি কাঠ এবং স্বল্প উচ্চতার চিমনি ব্যবহার করায় ১৫টি ইটভাটা থেকে ৫ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুল ইসলাম সোমবার মাটিরাঙ্গার ৯টি ইটভাটায় অভিযান চালিয়ে দুটি থেকে ৫০ হাজার টাকা করে এবং ৭টি থেকে ৪০ হাজার টাকা করে মোট ৩ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেন। পার্বতীপুরে যুবদলের বিক্ষোভ পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা \ দিনাজপুর জেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও জেলা যুবদলের সদস্য শফিকুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে পার্বতীপুরে জেলা যুবদলের সদস্য ও উপজেলা যুবদলের সভাপতি মাহফিজুল ইসলাম মাসুমের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল হয়েছে সোমবার। নেত্রকোনায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল নেত্রকোনা প্রতিনিধি \ দেশব্যাপী নারী নির্যাতন ও ধর্ষণ ঘটনার প্রতিবাদে এবং অবিলম্বে ধর্ষণকারীদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে গতকাল মঙ্গলবার নেত্রকোনা নারী প্রগতি সংঘসহ স্থানীয় সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল ও শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়। নারী নেত্রী রাইসা আমজাদ লিলির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক মতীন্দ্র সরকার, আলী আমজাদ খান। মান্দায় মতবিনিময় সভা মান্দা (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর মান্দায় নতুন জেলা প্রশাসকের আগমন উপলক্ষে মতবিনিময় সভা উপজেলা নির্বাহী অফিস সভাকক্ষে গতকাল মঙ্গলবার হয়। উপজেলা পরিষদের উদ্যোগে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাওসার জাহান। এতে বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক এনামুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান ডঃ ইকরামুল বারী টিপু। উল্লাপাড়ায় দুই শিবিরকর্মী গ্রেফতার উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা\ গতকাল মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক সংসদ অধ্যাপক মজিবর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে অর্ধদিবস হরতাল উল্লাপাড়ায় শান্তিপূর্ণভাবে পালিত হয়। হরতালের সমর্থনে উপজেলা আমির অধ্যাপক শাহজাহান আলীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। এ সময় উপজেলার পূর্বদেলুয়া এলাকা থেকে আব্দুল বাতেন ও সাইফুল ইসলাম নামে ২ জন শিবিরকর্মীকে উল্লাপাড়া থানা পুলিশ গ্রেফতার করে। কিশোরগঞ্জে জলবায়ু বিষয়ক কর্মশালা কিশোরগঞ্জ প্রতিনিধি\ বাংলাদেশে জলবায়ু পরিবর্তন কৌশলপত্র ও কর্ম পরিকল্পনা অবহিতকরণ বিষয়ক কর্মশালা গতকাল মঙ্গলবার শহরের একটি হোটেলে অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সাদ বাংলাদেশ’ এই কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট তন্ময় দাস। বক্তব্য রাখেন সাদ বাংলাদেশের নির্বাহী পরিচালক মতিউর রহমান সাগর। কাউখালীতে শিক্ষক সমাবেশ কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা \ পিরোজপুরের কাউখালীতে সদ্য জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কাউখালী উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সদ্য জাতীয়করণকৃত ১২টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদ্য জাতীয়করণকৃত সকল শিক্ষকসহ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কটিয়াদীতে বার্ষিক উত্সব শুরু কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের ভোগবেতালে ৫শ’বছরের ঐতিহ্যবাহী ঈশা খাঁ ও রাজা নবরঙ্গ রায়ের প্রতিষ্ঠিত গোপীনাথ মন্দিরের বিশাল এলাকা জুড়ে মঙ্গলবার থেকে ৯ দিনব্যাপী পৌষ সংক্রান্তি মেলা ও ধর্মীয় উত্সব শুরু হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান লায়ন আলী আকবর। কাহালুতে মোটর সাইকেল ছিনতাই কাহালু (বগুড়া) সংবাদদাতা \ সোমবার বগুড়া কাহালুতে গ্রামীণ ফোন কোম্পানির হেমন্ত গ্রেগরী নামের এক অফিসারের ১৩৫ সিসি ডিসকভারি মোটর সাইকেল ছিনতাই হয়েছে। ইসলামপুর রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা \ ইসলামপুর রিপোর্টার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ভবতোষ চক্রবর্তী মানিকের মৃত্যুর এক বছর পর রবিবার সাবেক কমিটি ভেঙ্গে দিয়ে উপস্থিত সদস্যদের নিয়ে সাবেক সাধারণ সম্পাদক দৈনিক নয়াদিগন্তের ইসলামপুর প্রতিনিধি খাদেমুল হক বাবুলকে আহবায়ক ও ভোরের কাগজের ইসলামপুর প্রতিনিধি মোঃ মোরাদুজ্জামানকে যুগ্ম-আহবায়ক করে পাঁচ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গোাবিন্দগঞ্জে আলু চাষ বিষয়ক প্রশিক্ষণ গোবিন্দগঞ্জ সংবাদদাতা \ গাইবান্ধা গোবিন্দগঞ্জে গতকাল মঙ্গলবার আলু চাষ বিষয়ক চাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। পল্লী উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প-২ (পিআরডিপি-২)-এর মাধ্যমে গঠিত গ্রাম কমিটি ও ইউনিয়ন সমন্বয় কমিটির মাসিক সিদ্ধান্ত অনুযায়ী উপজেলার কাঠালবাড়ী ইউনিয়নের কাঠালবাড়ী গ্রামে অনুষ্ঠিত প্রশিক্ষণে এলাকার আলু চাষিরা অংশ নেন। সোনারগাঁওয়ে মহানাম যজ্ঞানুষ্ঠান সোনারগাঁও সংবাদদাতা \ পাঁচদিনব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান সোনারগাঁওয়ের বানীনাথপুর আখড়া মন্দিরে সোমবার থেকে শুরু হয়েছে। সোনারগাঁও শ্রী শ্রী গৌরনিতাই আখড়া কমিটি এর আয়োজন করেছেন। সালথায় উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড ফরিদপুর প্রতিনিধি \ ফরিদপুরের সালথা উপজেলায় মাদ্রাসা ছাত্রীকে (১৮) উত্ত্যক্ত করার অপরাধে দেলোয়ার হোসেন পারভেজ (২৬) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত পারভেজ কোতয়ালী থানার কৈজুরী ইউনিয়নের মাধবদি এলাকার আনোয়ার খানের ছেলে। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী এ কারাদণ্ড প্রদান করেন। পরশুরামে মহিলা দলের সম্মেলন পরশুরাম সংবাদদাতা \ পরশুরাম উপজেলা মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন সোমবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সভায় নাছিমা আক্তার কামরুলকে সভাপতি ও খাদিজা খানমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। পরশুরাম উপজেলা মহিলা দলের আহবায়ক নাছিমা আক্তার কামরুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন পরশুরাম উপজেলা বিএনপি সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোঃ আবু তালেব। মিঠাপুকুরে যুব কর্মশালা মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা \ মঙ্গলবার মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ইকো স্যোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর আয়োজনে অ্যাকটিভেটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ প্রকল্প স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-এর উপরে যুব কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন এসএন্ডই অলিউল আনোয়ার (ইএসডিও) রংপুর, উপজেলা সুপারভাইজার রাজিউর রহমান। গোপালগঞ্জে ফার্মাস ও অ্যাডাভাইজার কমিটির সভা গোপালগঞ্জ প্রতিনিধি\ গোপালগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা সাউদান গণ উন্নয়ন সমিতি উপজেলা ফার্মাস ক্লাব ও অ্যাডাভাইজার কমিটির সভা করেছে। মানুষের জন্য ফাউন্ডেশনের গুড গভর্ন্যান্স ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় মঙ্গলবার স্থানীয় সিসিডিবির সম্মেলন কক্ষে উপজেলা ফার্মাস ক্লাবের সভাপতি সবিতা আরিন্দার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। মহেশপুরে মত্স্য চাষিদের প্রদর্শনী মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা \ ইউএসএআইডির অর্থায়নে ওয়াল্ডফিসের সহায়তায় সিসা বাংলাদেশ প্রকল্পের মাধ্যমে মত্স্য চাষিদের ফলাফল প্রদর্শনী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা জাগুসা গ্রামে অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে উপস্থিত প্রধান অতিথি ছিলেন উপজেলা মত্স্য অফিসার মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ওয়াল্ড ফিস-এর এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসার হাসনাল আলম। বোরহানউদ্দিনে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ বোরহানউদ্দিন সংবাদদাতা\ কেরোসিন, ডিজেল, অকটেন এবং পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ছাত্র ইউনিয়ন বোরহানউদ্দিন শাখা বুধবার সারাদেশে হরতাল পালনের আহ্বান জানিয়ে মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। স্থানীয় আব্দুল জব্বার কলেজ মাঠ থেকে মিছিলটি বের হয়ে পৌর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক হয়ে স্থানীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। রায়গঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির সমাবেশ রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা\ চাকরি জাতীয়করণসহ ১৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ শিক্ষক সমিতি রায়গঞ্জ শাখা গতকাল মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ করেছে। ধানগড়া হাইস্কুল প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা হেডকোয়ার্টারসহ এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর বাসস্ট্যান্ড চত্বরে শিক্ষক সমিতি রায়গঞ্জ শাখার সভাপতি মাহবুবুল করিম তালুকদারের সভাপতিত্বে সমাবেশ হয়। পঞ্চগড়ে মির্জা ফখরুলের মুক্তির দাবিতে সমাবেশ বোদা (পঞ্চগড়) সংবাদদাতা\ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিঃশর্ত মুক্তি, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পঞ্চগড় জেলার বোদা উপজেলায় বিএনপির উদ্যোগে বোদায় মানব প্রাচীর কর্মসূচি পালিত হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ ট্রাকে গণসংগীত পরিবেশন করা হয়। দুপচাঁচিয়া শিক্ষা উন্নয়ন নাগরিক কমিটি দুপচাঁচিয়া (বগুড়া) সংবাদদাতা\ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা সদরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম, বিশৃঙ্খলা, লেখাপড়া ব্যাহত হওয়ায় উপজেলা নাগরিকদের পক্ষ থেকে শিক্ষার সু্ষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে দুপচাঁচিয়া উপজেলা শিক্ষা উন্নয়ন নাগরিক কমিটি গঠন করা হয়েছে। আলহাজ্ব গাজীউর রহমানকে আহ্বায়ক এবং আলহাজ্ব আব্দুর রাজ্জাক ও জাহিদুর রহমানকে যুগ্ম-আহ্বায়ক করে ১৭ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়। বড়াইগ্রামে হরতাল পালন বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা\ কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মজিবুর রহমানের মুক্তির দাবিতে রাজশাহী বিভাগে জামায়াতের ডাকা অর্ধদিবস হরতাল বড়াইগ্রামে মিছিল, পিকেটিং ও ভাঙচুরের মধ্য দিয়ে পালিত হয়েছে।