দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর দিওড় বটতলীতে ট্রাক চাপায় একজন নিহত হয়েছেন। নিহতের নাম আহসান হাবীব (৫৫)। এ সময় তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন। আহসান হাবীব দিওড় বটতলী গ্রামের মৃত সোয়েব উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বিরামপুর থেকে ঘোড়াঘাটগামী একটি ট্রাক দিওড় বটতলীতে একটি চার্জার ভ্যানকে চাপা দেয়। ওই চার্জার ভ্যানে যাত্রী হিসেবে সস্ত্রীক ছিলেন আহসান হাবীব। ঘটনাস্থলেই তিনি নিহত হন।
আরও পড়ুনঃ সুইপার কলোনীর প্রথম গ্রাজুয়েট সনু রাণী
এ ঘটনায় নিহতের স্ত্রী তছিমন বিবি (৪৫) গ্ররুতর আহত হয়েছেন। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। চালক ও সহকারী পালিয়ে গেছে।
ইত্তেফাক/নূহু