জেলা ফুটবলে জামালপুর পৌরসভার জয়

জামালপুর পৌরসভা একাদশ গতকাল মঙ্গলবার প্রাইম ব্যাংক জেলা ফুটবল লিগে ২৩ মিনিটে মিলনের একমাত্র গোলে কাচারি পাড়া ক্লাবকে হারিয়েছে। জামালপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় খেলাটি। খবর বিজ্ঞপ্তির।