বিবিএস নন-ক্যাডার কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি আজাদুল, সম্পাদক আশরাফুল

মঙ্গলবার পরিসংখ্যান ভবনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নন-ক্যাডার কর্মকর্তা কল্যাণ সমিতির সাধারণ সভা কমিটির আহবায়ক হেফজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ২০১৩-২০১৪ সালের জন্য দ্বিবার্ষিক পূর্ণাঙ্গ ১৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি নির্বাচন করা হয়। নির্বাচনে বিবিএস-এর উপ-পরিচালক আজাদুল ইসলাম সভাপতি, উপ-পরিচালক আশরাফুল হক সাধারণ সম্পাদক ও উপ-পরিচালক আব্দুর রহিম কোষাধ্যক্ষ নির্বাচিত হন। কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি-১ হেফজুর রহমান, সহ- সভাপতি-২ নজরুল ইসলাম, সহঃসাধারণ সম্পাদক সাহাবুদ্দীন সরকার, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম খান, আন্তর্জাতিক সম্পাদক তোফায়েল আহমেদ, তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম এবং কার্যকরী কমিটির সদস্যরা হলেন সামছুল আলম, জিয়াউদ্দীন আহমেদ, যতন কুমার সাহা, আব্দুর রব ঢালী, আমিনুল ইসলাম, এস এম আহসান কবির, মাকসুদ হোসেন, সেলিমুর রহমান ও বেগম সোনিয়া আরেফিন।- প্রেস বিজ্ঞপ্তি