নিরাপদ সড়ক সচেতনতা সম্পর্কে সপ্তাহব্যাপী কর্মসূচি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০১৩, ২১:৫১
‘রাখব ঢাকার পথ সচল ও নিরাপদ’— স্লোগানে রাজধানীতে সাধারণ সচেতনতা কর্মসূচি শুরু হয়েছে। এ উপলক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন সপ্তাহব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে। মহাখালী বাস টার্মিনালসহ ঢাকার ১০টি পয়েন্টে এই সচেতনতা ক্যাম্পেইন চলছে। ক্যাম্পেইন চলাকালীন সাধারণ ট্রাফিক নিরাপত্তা, নিরাপদ চলাচল ও বায়ু দূষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ফুটওভারব্রিজ ব্যবহার, ট্রাফিক আইন মেনে চলার সুফল সম্পর্কে গাড়ি চালক ও পথচারীদের সচেতন করা হয়। এছাড়াও রাজধানীর ১০টি পয়েন্টে ট্রাফিক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক বক্তব্য মাইকে প্রচার করা হচ্ছে।