মে ধা বী মু খ
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০১৩, ২২:০০
গালিব হাসান আলভি
গালিব হাসান আলভি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা এ কে এম হুমায়ুন, বিআরডিবি’র সাবেক উপ-পরিচালক ও মাতা নাজনীন আরা বেগম স্কুল শিক্ষিকা।
সাদিয়া আল মীম
সাদিয়া আল মীম ২০১২ সালের জেএসসি পরীক্ষায় কুমিল্লা নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা গোলাম মোস্তফা কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর এবং মাতা ফেরদৌসী বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত।
কামরুন নেছা সিপা
সিলেটের বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী কামরুন নেছা সিপা পিএসসি সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সে পূর্ব চান্দসীর কাপন নিবাসী ডা. মো. চেরাগ আলী ও রাহেলা বেগমের মেয়ে।