আলফাডাঙ্গায় ডিগ্রি পরীক্ষায় প্রক্সি একজন গ্রেফতার

সোমবার বিএ/বিএসএস ইসলামের ইতিহাস বিষয়ে ২০১২ সালের পরীক্ষা চলাকালে নবকাম পল্লী কলেজের ছাত্র সোহাগ মিয়া আলফাডাঙ্গা কলেজ কেন্দ্রে প্রক্সি দিতে এসে গ্রেফতার হয়েছে। অন্যের পরীক্ষা দেয়ার অপরাধে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আবুল খায়ের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সোহাগকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন, অন্যদিকে পরীক্ষার্থী শওকতকে পরীক্ষা থেকে বহিষ্কার করেছে। কলেজ সূত্র জানায়, বিএ/বিএসএস পরীক্ষার প্রথম সেমিষ্টারে ইসলামের ইতিহাস বিষয়ে সোহাগের পরীক্ষা না থাকলেও শওকতের পরীক্ষা দিতে এসে সে ধরা পড়ে।