কাপাসিয়ায় নকল জুসের কারখানা, গ্রেফতার ৩

গাজীপুরের কাপাসিয়ায় সোমবার নকল জুসসহ নানা পানীয় উত্পাদনের কারখানার সন্ধান পাওয়া গেছে। পুলিশ বিপুল পরিমাণ উত্পাদিত নকল পানীয়, কাঁচামাল ও সরঞ্জামাদিসহ এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে। উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নামিলা গ্রামের শাহাজাহানের বাড়িতে কয়েকটি ঘর ভাড়া নিয়ে ভোলা জেলার লালমোহন থানার কালনা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মাসুদ রানা নকল জুসসহ বিভিন্ন ধরনের পানীয় তৈরির কারখানা স্থাপন করে।