কানাডিয়ান হাইকমিশনার বড়পুকুরিয়া কয়লাখনি পরিদর্শন করেছেন

দিনাজপুরের ফুলবাড়ির পাশে বড়পুকুরিয়া কয়লা খনি গতকাল মঙ্গলবার পরিদর্শন করেছেন কানাডিয়ান হাই কমিশনার হেথার ক্রুডেন ও ট্রেড কমিশনার মুরতুজা তরফদার। উত্তরাঞ্চল সফরের অংশ হিসেবে গতকাল কানাডিয়ান হাই কমিশনার কয়লা খনি পরিদর্শন করেন। হাই কমিশনারকে স্বাগত জানান কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. কামরুজ্জামান। এ সময় কয়লা খনি ও কানাডা হাই কমিশনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।