ট্রেনে কাটা পড়ে সাংবাদিক নিহত
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০১৩, ২২:০৩
রাজধানীর কাওরানবাজার রেলক্রসিং এলাকায় সোমবার রাতে ট্রেনে কাটা পড়ে মাহমুদুল হাসান (২৫) নামে একজন সাংবাদিক নিহত হয়েছেন। তিনি ডেইলি নিউএজ পত্রিকার সাংবাদিক। তার বাড়ি খাগড়াছড়ি জেলার কুঞ্জগাঁও গ্রামে। তার বাবার নাম হাবিবুর রহমান।
হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ১২টার দিকে মাহমুদুল হাসান রেললাইন পার হচ্ছিলেন। এসময় ট্রেনে কাটা পড়ে তার দেহ খণ্ড-বিখণ্ড হয়ে যায়।
পুলিশ তার টুকরো লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে সংশ্লি¬ষ্ট থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।