মেঘনায় ক্লিংকারসহ
জাহাজ ডুবি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০১৩, ২২:৩১
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর গজারিয়া পাইলট ঘাটের অদূরে মেঘনা নদীর ঘাসিয়ার চর এলাকায় গতকাল মঙ্গলবার ভোরে ক্লিংকারসহ এম ভি সেভেন সার্কেল-৯ নামের একটি মালবাহী জাহাজ ডুবে গেছে। অপর একটি জাহাজ এম ভি সেভেন সার্কেল-৯ কে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
এম ভি সেভেন সার্কেল-৯’র মাষ্টার কামরুল ইসলাম জানান, ৯৫০ মেট্রিক টন ক্লিংকার বোঝাই করে (সেভেন সার্কেল-৯) জাহাজটি ঘোড়াশাল সেভেন রিং সিমেন্ট কারখানায় যাচ্ছিল। মঙ্গলবার ভোরে ঘাসিয়ারচর এলাকায় অন্য একটি জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে এম ভি সেভেন সার্কেল-৯ এর সামনের দিকে আকস্মিকভাবে ধাক্কা দেয়। এতে করে এম ভি সেভেন সার্কেল-৯ জাহাজটির তলা ফেটে পানি ডুকতে থাকে। এ অবস্থায় নিরাপত্তার জন্য জাহাজটি একটি ডুবোচরে তুলে দেয়া হয়।