সিরাজগঞ্জ
স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
দীপক কুমার কর, রায়গঞ্জ সংবাদদাতা
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৩, ১৯:১০
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ স্থানীয় সুরবিতান সংগীত একাডেমী ও সাংস্কৃতিক গোষ্ঠী গত ১০ জানুয়ারি সন্ধ্যায় উপজেলা সদরে মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করে। সভাপতিত্ব করেন একাডেমীর সভাপতি সারাদেশ ফোরামের যুগ্ন আহ্বায়ক হাসানুজ্জামান সুলতান। উদ্বোধনী বক্তব্য রাখেন ফোরাম উপদেষ্টা রায়গঞ্জ প্রেসক্লাব সভাপতি (ভারপ্রাপ্ত) দীপক কুমার কর। প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি আলহাজ্ব গাজী ইসহাক হোসেন তালুকদার।