মাগুরা

দেশি-বিদেশি শিল্পীদের সম্মিলন

মাগুরায় কোরিয়ান ও স্থানীয় শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করেছে। স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে গত ৫ জানুয়ারি এই সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কোরিয়ান যুব রেডক্রিসেন্টের একটি প্রতিনিধি দল মাগুরায় পরিচালিত যুব রেডক্রিসেন্টের কর্যক্রম পরিদর্শন করতে মাগুরায় আসেন। এ উপলক্ষে গত ৫ জানুয়ারি দুপুরে আছাদুজ্জামান মাগুরা যুব রেডক্রিসেন্টের পক্ষ থেকে মত বিনিময় সভার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে কোরিয়ান যুব রেডক্রিসেন্টের সদস্যরা এবং স্থানীয় শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত নৃত্য, পরিবেশন করেন। বিপুল সংখ্যক দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন।