কুমিল্লা

কুদ্দুস বয়াতীর লোকসংগীত পরিবেশনা

কুমিল্লা মহানগরীর নেউয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭২তম বর্ষপূর্তী উপলক্ষে ‘সতীর্থমঞ্চ’-এর উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে লোকসংগীত পরিবেশন করেন লোকসংগীত শিল্পী কুদ্দুস বয়াতী ও তার দল। গত ১২ জানুয়ারি ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অ্যাডভোকেট শহিদুল হক স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীর (বার্ড) অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ মীর কাসেম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মো. গোলামুর রহমান, কুমিল্লা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মোসলেহ উদ্দিন আহমেদ, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ আবুল কাশেম, কুমিল্লা সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর এডভোকেট নাজনিন আক্তার কাজল, জিল্লুর রহমান, দামাল হোসেন, রেজাউল করিম, অধ্যাপক মহসিনুল হাসান ও চন্দন দাস।