জোকস
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৩, ২০:১৫
এক ধনী অবস্থাপন্ন ভদ্রমহিলা গেলেন মনোরোগ-চিকিত্সকের কাছে—
:ডাক্তার সাহেব, আমার অনেক বিশ্রী একটা স্বভাব আছে। আমার কোনো কিছুর অভাব নেই, তবু আমি সুযোগ পেলেই অন্যের জিনিস চুরি করি, আর চুরির পরে ভীষণ লজ্জা হয় আমার।
ডাক্তার বললেন—এটা একটা মনোরোগ। কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি, নিয়মিত খাবেন।
মাস খানেক পর ভদ্রমহিলা আবার এলেন।
ডাক্তার জানতে চাইলেন—‘কী? কোনো উন্নতি হল আমার ওষুধে?
মহিলা :দারুণ উন্নতি হয়েছে।
ডাক্তার :কেমন?
মহিলা :জ্বি মানে, আগে যেমন চুরির পর খুব লজ্জা লাগতো এখন আর তেমন লজ্জা লাগছে না।
এক কয়েদি দুদিন পরপর অসুস্থ হয়ে জেল ডাক্তারের শরণাপন্ন হয়। পরীক্ষা করে ডাক্তার জানাল, একটি কিডনি নষ্ট হয়ে গেছে বলে সেটি অপারেশন করে বাদ দিতে হবে। কিন্তু এ কথা শুনে তেলেবেগুনে জ্বলে উঠল কয়েদি।
:ডাক্তার! আমি প্রথমবার যখন আপনার কাছে আসি, আপনি টনসিল কেটে নিলেন। দ্বিতীয়বার গলব¬াডার। তৃতীয়বার কাটলেন অ্যাপেন্ডিস! আমি আপনার কাছে আসি এই আশা নিয়ে যে, অসুস্থ বলে আপনি আমাকে জেল থেকে বের হতে সাহায্য করবেন। আর আপনি কি-না উল্টো এবার আমার কিডনিও কেটে ফেলার কথা বলছেন!
:হ্যাঁ, বলছি। আরে এত রেগে যাচ্ছেন কেন? একবারে কি সব হয়? আমি তো একটু একটু করে আপনাকে জেল থেকে বের করে নিচ্ছি!- জানালেন ডাক্তার