ময়মনসিংহে বাংলাদেশ ব্যাংকের নতুন অফিসের যাত্রা শুরু
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৩, ২০:২৫
দীর্ঘ ২২ বছর পর বাংলাদেশ ব্যাংকের নতুন অফিস ময়মনসিংহে উদ্বোধন করা হলো। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান গতকাল সকালে ময়মনসিংহের দুর্গাবাড়ি রোডে হূদয় টাওয়ারে ব্যাংকের ১০ তম ময়মনসিংহ অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে পরিকল্পনা কমিশনের সদস্য এম.এ. সাত্তার মণ্ডল, ময়মনসিংহের জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া, পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু, বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকগণ এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বৃহত্তর ময়মনসিংহের ছয়টি জেলায় বিভিন্ন ব্যাংকের প্রায় ছয়শ’ শাখা রয়েছে যা বাংলাদেশের মোট শাখার ৭ শতাংশের বেশি। এই ব্যাংক শাখাগুলো এতোদিন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় থেকে মনিটর করা হতো। এখন থেকে এগুলো ময়মনসিংহ অফিসের মাধ্যমে মনিটর করা হবে। এর ফলে বাংলাদেশ ব্যাংকের মনিটরিং প্রক্রিয়া সহজ ও জোরদার হবে। তাছাড়া, নতুন নোট প্রদান, পুরাতন ও ছেঁড়াফাটা নোট পরিবর্তন, সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড ক্রয়-বিক্রয়, ট্রেজারি কার্যক্রম পরিচালনা, ক্লিয়ারিং হাউজ পরিচালনা উদ্বোধনকালে গভর্নর বলেন, দেশের ক্রমবর্ধমান অর্থনীতির সাথে সঙ্গতি রেখে সম্প্রসারিত হয়েছে দেশের আর্থিক খাত এবং বৃদ্ধি পেয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা। শিল্প, বাণিজ্য ও কৃষির সম্প্রসারণের সাথে সাথে বৃদ্ধি পেয়েছে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড এবং লেনদেন ও মুদ্রার চাহিদা। ক্রমবর্ধমান এ সকল চাহিদা ও কর্মকাণ্ড বিবেচনা ও এর যথাযথ সঞ্চালন নিশ্চিত করার জন্য বাংলাদেশ ব্যাংক প্রতিনিয়ত প্রবর্তন করে চলেছে নতুন নতুন কৌশল এবং নিয়োজিত করছে দক্ষ জনবল। তা সত্ত্বেও বিভিন্ন সীমাবদ্ধতার কারণে রাজধানী ঢাকায় অবস্থিত প্রধান কার্যালয় ও মতিঝিল অফিস হতে ক্রমবর্ধমান চাহিদার অনেকাংশই যথাযথভাবে বিবেচনায় আনা এবং পূরণ করা সম্ভব হয়ে উঠছে না। অর্থনৈতিক, বাণিজ্যিক ও সামাজিক গুরুত্বের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় ও মতিঝিল অফিসের বিভিন্ন কাজ যথাযথভাবে এবং যথাসময়ে সম্পাদনের দিক বিবেচনায় রেখে দীর্ঘ বাইশ বছর পর বাংলাদেশ ব্যাংকের শাখা বৃদ্ধি করা একান্ত অপরিহার্য হয়ে পড়েছে।