বিনোদন প্রতিদিন চয়েজ

সৌন্দর্য কথা

রূপচর্চা বিষয়ক অনুষ্ঠান ‘সৌন্দর্য কথা’য় এবারের অতিথি অভিনেতা নিরব। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন একজন বিউটি এক্সপার্ট ও একজন বিশেষজ্ঞ ডাক্তার। তারা উপস্থাপকের সাথে সৌন্দর্যবিষয়ক নানা আলোচনা করবেন এবং পাশাপাশি দর্শকদের বিভিন্ন পরামর্শ দেবেন। অনুষ্ঠানে ফ্যাশন ফোকাস বিভাগে থাকবে হালের ফ্যাশন হাউজ, ফ্যাশন ও সৌন্দর্য ভাবনা নিয়ে নানা তথ্য। সেলিব্রেটি তারকার অংশগ্রহণে প্রিয় মুখের পরামর্শ, এক্সপার্ট গাইডে থাকছে বিশেষজ্ঞ বিউটিশিয়ান ও দর্শকপ্রশ্ন, সৌন্দর্যের বিভিন্ন বিষয় ভিত্তিক বিশেষজ্ঞ ডাক্তারের অংশগ্রহণে ডায়েট অ্যান্ড ডক্টরস্, এ সপ্তাহে লাইমলাইটে থাকা ফ্যাশনেবল তারকাকে নিয়ে স্পটলাইট। ফারজানা রিয়ার উপস্থাপনায় রূপচর্চা বিষয়ক অনুষ্ঠান ‘সৌন্দর্য কথা’ বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৯টা ৫ মিনিটে।