চ্যানেল নাইনে আজ সরাসরি বিপিএল-এর উদ্বোধনী

শুরু হতে যাচ্ছে বিপিএল-এর ২য় আসর। আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে রয়েছে জমকালো সব আয়োজন। বিপিএল-এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে গানে আর নাচে মাতিয়ে দেবেন রুনা লায়লা, জেমস, আতিফ আসলাম, মমতাজ, জ্যাকুলিন ফার্নান্দেজ, সুনিধি চৌহানসহ বিশ্বখ্যাত চিনা অ্যাক্রোব্যাট দল। অনুষ্ঠানটি উপস্থাপনায় থাকবেন জামিল আহমেদ ও সিনা চৌহান। অনুষ্ঠানটি চ্যানেল নাইন থেকে সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)-এর সব মজার মজার তথ্য ও খেলা সম্পর্কিত সবকিছুই নিয়মিত প্রচার হবে চ্যানেল নাইনের পর্দায়। অনুষ্ঠানটির পরিচালনা করেছেন তানভীর খান। উদ্বোধনী অনুষ্ঠানটির সরাসরি সম্প্রচার শুরু হবে বিকেল ৫টায়।