৫০% ছাড়ে কারিগরি কোর্সে ভর্তি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৩, ২০:৩৪
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অধিভুক্ত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি) দেশের আর্থ-সামাজিক উন্নয়নের সাথে সম্পর্কিত বিভিন্ন সেক্টরের বিশেষায়িত বিষয়ের উপর ২০০৪ সাল থেকে প্রশিক্ষণ প্রদান করে আসছে। প্রফেশনাল প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দেশের শিক্ষিত বেকার যুবক/যুবমহিলাদের দক্ষ জনবল তথা আত্মকর্মসংস্থানের উপযোগী হিসাবে গড়ে তুলতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অধীভুক্ত ৬ মাস মেয়াদী নিম্নলিখিত বেসিক ট্রেড কোর্সসমূহে জানুয়ারি ২০১৩ সেশনে সরকার নির্ধারিত সীমিতসংখ্যক আসনে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ভর্তি চলছে।
দীপ্তিতে যেসব কোর্সে ভর্তি চলছে, তার মধ্যে রয়েছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া, হার্ডওয়ার অ্যান্ড নেটওয়ার্কিং, অটোক্যাড, ইন্টেরিয়র ডিজাইন ও মোবাইল ফোন সার্ভিসিং। এই কোর্সগুলোর সিলেবাস প্রণয়ণ, পরীক্ষা নিয়ন্ত্রণ ও সার্টিফিকেট প্রদান প্রভৃতি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত। ০১৭১৩৪৯৩২৬৭, ০১৭১৩৪৯৩২৩৩ নম্বরে ফোন করে এসব কোর্স সম্পর্কে আরও তথ্য জানা যাবে। সার্টিফায়েড প্রফেশনাল প্রশিক্ষকদের সার্বিক তত্ত্বাবধানে কোর্সগুলি পরিচালিত হয়ে থাকে। এ ছাড়াও রয়েছে নিজস্ব জব পোর্টালের মাধ্যমে চাকুরির সহায়তা ও ইন্টার্নশিপের ব্যবস্থা। সার্বক্ষণিক জেনারেটর, পাঠাগার, অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন আর্ন্তজাতিক মানের কম্পিউটার ল্যাবসমৃদ্ধ সুবিশাল ক্যাম্পাস, যা শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ নিশ্চিত করে। কর্মব্যস্তদের জন্য রয়েছে সান্ধ্যকালীন ক্লাসের সুিবধা। দীপ্তি পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ড্যাফোডিল ফাউন্ডেশন বৃত্তি প্রদান করে থাকে। ন্যূনতম এসএসসি পাশ যেকোনো বয়সের যে কেউ এই কোর্সগুলোতে ভর্তি হতে পারবে। অগ্রহী প্রার্থীরা চলতি সেশনে আগামী ২২ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবে।
যোগাযোগ :ড্যাফোডিল ইন্টারন্যশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি), ৬৪/৬, লেকসার্কাস, পান্থপথ (রাসেল স্কায়ার), ঢাকা।