ক্যারিয়ার জিজ্ঞাসা?
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৩, ২০:৩৪
প্রশ্ন :আমি বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ে অনার্স কোর্সে পড়ালেখা করছি। আমি ভবিষ্যতে কী ধরনের চাকরি করতে পারব? ছাত্র অবস্থায় আমি কি কোনো খণ্ডকালীন কাজের সুযোগ পাব? কী ধরনের খণ্ডকালীন কাজ পাওয়া যেতে পারে?
মো. ইকরাম হোসেন
খিলখেত, ঢাকা।
বিষয় হিসেবে ইংরেজির চাহিদা সবসময়ই রয়েছে। এমনিতেই ইংরেজি বিষয়ে শিক্ষকতার সুযোগ তো আছেই। বিশেষ করে বেসরকারি কিংবা ইংরেজি মাধ্যমের স্কুলগুলোতে শিক্ষকতার সুযোগ রয়েছে। এ ছাড়া ইংরেজিতে লেখালেখির দক্ষতা থাকলে বড় বড় প্রতিষ্ঠানের অনেক ধরনের চাকরিই পাওয়া যায়। খণ্ডকালীন কাজের সুযোগের কথা বললে কিন্ডারগার্টেন স্কুলগুলোতে শিক্ষকতা করতে পারেন। এ ছাড়া প্রকাশনা সংস্থাগুলোতেও অনুবাদের কাজের আবেদন করতে পারেন।
প্রিয় পাঠক, কোন বিষয়ে ক্যারিয়ার সম্ভাবনা কতটুকু ? পড়াশুনা শেষে কেমন হবে আপনার পেশা। অর্থাত্] ক্যারিয়ার গঠন সংক্রান্ত যে কোন প্রশ্ন আমাদের কাছে লিখে পাঠাতে পারেন। চিঠি লেখার ঠিকানা- বিভাগীয় সম্পাদক, ক্যারিয়ার, দৈনিক ইত্তেফাক, ৪০ কারওয়ান বাজার, ঢাকা। ইমেইল : career.ittefaq@yahoo.com