দল নিবন্ধনে সময় বৃদ্ধি

রাজনৈতিক দলের নিবন্ধন পেতে আগ্রহীদের আবেদনের জন্য সময় বৃদ্ধি করে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন কয়েকটি দলের লিখিত আবেদন ও আদালতে রিট পিটিশনের পর ইসি সচিবালয়ের ‘নিবন্ধন যাচাই-বাছাই কমিটি’ সময় বাড়ানোর এ প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে ইসি সচিবালয়ের যুগ্ম সচিব বিশ্বাস লুত্ফুর রহমান বলেন, নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের সময় ১ মাস বৃদ্ধি করা হয়েছে। গত ২৩ অক্টোবর নিবন্ধনে ইচ্ছুক দলগুলোর কাছ থেকে গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন আহ্বান করে ইসি। ৩১ ডিসেম্বর ছিল আবেদনপত্র জমা দেয়ার শেষ দিন। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধনের জন্য আবেদন করে ৩১ দল।