পাচারকালে বিমানবন্দরে দুই মহিলাসহ আটক পাঁচ

নকল পাসপোর্টে দক্ষিণ আফ্রিকা ও কম্বোডিয়ায় পাচারের সময় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই মহিলাসহ পাঁচজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)। মঙ্গলবার মধ্যরাতে পৃথক দু’টি ফ্লাইটে পাচারের সময় তাদের আটক করা হয়। এ সময় পাচারকারীরা পালিয়ে যায়। আটককৃতরা হলেন—শামীমা সুলতানা (২৬), জেসমিন আক্তার (২১), রফিকুল ইসলাম (২১), আমিনুর রহমান (৩৬) ও ইসরাফিল (৩২)। এপিবিএনের এএসপি এহতেশাম জানান, পাচারকারী ইমন হোসেন, আলম ও সোহরাবের মাধ্যমে জনপ্রতি সাড়ে চার লাখ টাকা চুক্তিতে জাল পাসপোর্ট ব্যবহার করে ওই পাঁচজনকে দক্ষিণ আফ্রিকা ও কম্বোডিয়ায় পাচার করা হচ্ছিল। এ সময় তাদের আটক করা হলেও পাচারকারীরা পালিয়ে যায়। এ ব্যাপারে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।