দুইশত টাকার নোট চালু করুন
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৩, ২১:১৩
বাজারে আর্থিক লেনদেনের সুবিধার্থে বর্তমান সরকার ১০০০.০০ (এক হাজার) টাকার নোট চালু করেন। এ বিষয়ে নিঃসন্দেহে সরকার প্রশংসার দাবিদার। বাজারে বর্তমানে ১, ২, ৫, ১০, ২০ ও ৫০ টাকার নোট চালু আছে। এবং ১ থেকে ৫০ টাকার নোটের সঙ্গে মিলিয়ে প্রত্যেক সংখ্যার সাথে এক থেকে তিনটি শূন্য বসিয়ে বাজরে নোট চালু আছে। কিন্তু এর মধ্যে কেবল মাত্র ২০০.০০ (দুইশত) টাকার নোট নেই। আর্থিক লেনদেন সহজ করার জন্য বাজারে ২০০.০০ টাকার নোট খুবই জরুরি। কেননা ১০০০ টাকার নোট চেঞ্জ করার জন্য ৫টি ২০০ টাকার নোট কিংবা ৫০০ টাকার নোট চেঞ্জ করার জন্য মোট তিনটি নোট দিলে সহজ হয়ে যেত। অর্থাত্ ২০০ টাকার নোট দু’টি এবং ১০০ টাকার নোট একটিতে সহজ হতো। বর্তমানে ১০০০ টাকার অথবা ৫০০ টাকার নোট চেঞ্জ করার জন্য যথাক্রমে ১০টি ও ৫টি ১০০ টাকার নোটের প্রয়োজন হয়। এছাড়াও বড় অংকের টাকা এক স্থান থেকে অন্য স্থানে ক্যারি করার জন্য ২০০.০০ টাকার নোট অনেক সহায়ক হবে। এ সমস্ত বিষয় বিবেচনা করে ২০০ টাকার নোট বাজারে চালু করে আর একটি গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বর্তমান সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।
মো. শফিকুল ইসলাম মিলন,
পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা