দ. আফ্রিকা-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজে আম্পায়ার এনামুল
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৩, ২১:২৮
দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন আইসিসি’র আন্তর্জাতিক প্যানেল আম্পায়ার এনামুল হক মনি। এ পর্যন্ত বাংলাদেশের সাবেক এই স্পিনার ৪৩টি ওয়ানডে ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন।
কিন্তু এই প্রথমবারের মত কোন বাংলাদেশি আম্পায়ার হিসেবে দুটি বিদেশি দলের ম্যাচ পরিচালনার দায়িত্ব পেলেন মনি। তিন ম্যাচের সিরিজ আগামী ১৯ জানুয়ারি থেকে পার্লের বোল্যান্ড পার্কে শুরু হবে। মনির সাথে অপর আম্পায়ার হিসেবে মাঠে থাকবেন পাকিস্তানের অভিজ্ঞ আম্পায়ার আলিম দার। -বাসস