ভাণ্ডারিয়ায় গোলটেবিল আলোচনা
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৩, ২১:৪১
গতকাল বুধবার ভাণ্ডারিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে নাগরিক উদ্যোগ এসসিপিআই এলজি প্রকল্প আয়োজিত ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ক্রীস্টিয়ান এইডের সহযোগিতায় ‘স্থানীয় সরকার আইন ২০০৯ বাস্তবায়নে বর্তমান অবস্থা এবং অন্তরায় শীর্ষক’ গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা জাহানারা, খান মো. রুস্তুম আলী, ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার, প্রকল্প সমন্বয়কারী সমা দত্ত, মো. রেজবিউল কবির, মো. ইব্রাহিম মিয়া, অধ্যক্ষ আবুল বশার বাদশা প্রমূখ। এতে সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকার ও এনজিও কর্মীরা অংশ নেন।