মাদারীপুরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে ১১ উচ্চ বিদ্যালয়

সদর উপজেলার ১১টি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে দীর্ঘদিন যাবত্ চলে আসছে বিদ্যালয়গুলো। ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একদিকে শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। অপরদিকে প্রশাসনিক কাজে বিগ্ন ঘটছে। সংশ্লিষ্ট সূত্র জানা যায়, বর্তমানে ঘটকচর উচ্চ বিদ্যালয়, মধ্যহাউসদি আচমত আলী খান উচ্চ বিদ্যালয়, শেখ শহীদুল ইসলাম উচ্চ বিদ্যালয়, এনতাজউদ্দিন খান পাবলিক উচ্চ বিদ্যালয়, রাজ্জাক হাওলাদার একাডেমী, ছিলারচর মডেল গার্লস স্কুল, আলগী উচ্চ বিদ্যালয়, বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়, শহীদ বাচ্চু উচ্চ বিদ্যালয়, আল-জাবির হাই স্কুল ও মাদ্রা উচ্চ বিদ্যালয়ে বর্তমানে প্রধান শিক্ষক নেই। দীর্ঘদিন যাবত্ বিদ্যালয়গুলো চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। স্থানীয় অভিভাবক মহল জরুরী ভিত্তিতে বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক নিয়োগের আবেদন জানিয়েছেন।