কচুয়া মহিলা আওয়ামী লীগের সম্মেলন ১৯ জানুয়ারি

কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেক চাঁদপুরের কচুয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের পূর্বের কমিটি বিলুপ্ত করা হয়েছে। ১৯ জানুয়ারি তারিখ নির্ধারণ করা হয়েছে বার্ষিক সম্মেলনে। কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রী কলেজ মাঠে দীর্ঘ ১০ বছর পর এ সম্মেলন হতে যাচ্ছে। নতুন ও পুরাতন একাধিক প্রার্থী সভানেত্রী ও সাধারণ সম্পাদিকার পদে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন। সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন- সভানেত্রী পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সালমা শহীদ, সাবেক সাধারণ সম্পাদিকা রওনক আরা রত্না, বাইছারা গ্রামের হাছিনা আক্তার মঞ্জু, গুলবাহার গ্রামের সুলতানা খানম, পর পর তিনবারের নির্বাচিত মহিলা মেম্বার উত্তর শিবপুর গ্রামের রাজিয়া সুলতানা। সাধারণ সম্পাদিকার পদে যাদের নাম শোনা যাচ্ছে এরা হচ্ছেন- উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদিকা তাছলিমা চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদিকা কাজল রেখা, কচুয়া পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা ফারহানা আক্তার রুমা, সাবেক উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদিকা রোকেয়া আক্তার প্রমুখ।