নাসিরনগরে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

নাসিরনগরে এবার সরিষার বাম্পার ফলনের আভাস পেয়ে চাষীরা বেজায় খুশি। চলতি মৌসুমে আবহাওয়া প্রতিকূলে থাকায় কোন প্রকার ক্ষতি হয়নি তৈল জাতীয় এ ফসলে। ফলনও ভাল হয়েছে। সরিষা ক্ষেতের হলুদিয়া প্রাকৃতিক সৌন্দর্য ভরে তুলেছে দিগন্তজোড়া ফসলের মাঠ। মাঠে মাঠে এখন ফুলে ফুলে ভরা হলুদ রংয়ের সরিষার সমারোহ। অল্প খরচে অধিক মুনাফা হবে বলে কৃষকের মুখে হাসি দেখা যাচ্ছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় এবার ২ হাজার ৩শ‘ হেক্টর জমিতে সরিষা চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা এবার অতিরিক্ত অর্থাত্ ৩ হাজার ৫শ’ ৫০ হেক্টর জমিতে সরিষা আবাদ করেছে।