সিলেটে ১১ শিশু সাংবাদিক নির্বাচিত
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৩, ২১:৪৬
ইউনিসেফের সহযোগিতায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শিশু সাংবাদিক বাছাই কার্যক্রমে সিলেটে ১১ সাংবাদিক নির্বাচন করা হয়েছে। মঙ্গলবার সিলেট সিটি কর্পোরেশন মিলনায়তনে নির্বাচিত শিশুদের হাতে সনদ তুলে দেয়া হয়। এর আগে রবিবার নগরীর মির্জাজাঙ্গাল বালিকা উচ্চ বিদ্যালয়ে বাছাই পরীক্ষা ও শিশু সাংবাদিকদের কর্মশালা হয়। নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, সিরাজগঞ্জ, নেত্রকোনা ও সুনামগঞ্জের পর সিলেটে এই শিশু সাংবাদিকরা নির্বাচিত হলো।
প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।
বিশেষ অতিথি সিলেটের পুলিশ সুপার শাখাওয়াত হোসাইন,সিলেট প্রেসক্লাবের সভাপতি আহমেদ নূর, জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
নির্বাচিত শিশু সাংবাদিকরা হলো- শ্রাবন্তী পাত্র, জাকিয়া ফেরদৌস, জান্নাত তাসনোভা চৌধুরী স্মিতা, ফারহিন শাহ ফরিদী, তাহমিনা নূর মৌলী, লাবাহ সুন্নাহ রহমান,শিল্পা সিনহা, মো.মনির হোসাইন, দিব্য জ্যোতি সী, আবুল কালাম আজাদ ও রাজন উরাং। জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের যৌথ উদ্যোগে শিশু সাংবাদিক নির্বাচন করা হচ্ছে।