চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক নিয়োগের রেজিস্ট্রেশন ১৮ জানুয়ারি শেষ

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ড. শাহ আলম জানান, বুধবার থেকে এই জেলায় মালয়েশিয়া যেতে ইচ্ছুক শ্রমিকদের রেজিস্ট্রেশন শুরু হয়। ইউনিয়ন পরিষদসমূহের তথ্যকেন্দে ১৬ থেকে ১৮ জানুয়ারি, মোট ৩দিন এই সেবা প্রদান করা হবে। যে ইউনিয়নের তথ্যসেবা কেন্দে নেটওয়ার্কজনিত কারণে এ সেবা প্রদান করা যাবে না সে ইউনিয়নের ব্যক্তিগণ পার্শ্ববর্তী ইউনিয়নের তথ্যকেন্দ থেকে এ সেবা নিতে পারবেন। সদর উপজেলা নির্বাহী অফিসার ড. চিত্রলেখা নাজনীন জানান, সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক ব্যক্তিরা পার্শ্ববর্তী চরঅনুপনগর ইউনিয়ন তথ্যকেন্দে রেজিস্ট্রেশন করবেন।