তিন ছিনতাইকারীকে হরিণাকুণ্ডে গণধোলাই

গত মঙ্গলবার সন্ধ্যায় হরিণাকুণ্ডু সাধুহাটী সড়কের নাওমার নামক স্থানে আলমসাধু ঠেকিয়ে আথিয়ার নামে এক দোকান কর্মচারীর নিকট থেকে ৯৩ হাজার টাকা ছিনিয়ে নেয়ার সময় জনতার হাতে তিন ছিনতাইকারী ধরা পড়েছে। গণপিটুনি দিয়ে ছিনতাই করা টাকা উদ্ধার করা হয়েছে এবং তাদেরকে হরিণাকুণ্ডু থানা-পুলিশের হেফাজতে দেয়া হয়েছে। এরা হলো ঝিনাইদহ সদর উপজেলার পান্থাপাড়া গ্রামের আদিল মণ্ডলের ছেলে লাল্টু, মাগুরাপাড়া গ্রামের মনির উদ্দীনের ছেলে রকি ও পোতাহাটী গ্রামের সুকুমার ঠাকুরের ছেলে সবুজ ওরফে কালু।