সুন্দরগঞ্জে গম চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৩, ২১:৪৯
উপজেলায় চলতি বছর গম চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। গত বছরের তুলনায় এ বছর ৭শ’ হেক্টর বেশি জমিতে গম চাষ হয়েছে।
পর পর কয়েক বছর ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় ধান চাষে অনাগ্রহী হয়ে কৃষকরা গম চাষে ঝুঁকে পড়েন। কৃষি অফিস জানায়, চলতি বছর উপজেলায় ১ হাজার ২শ’ ২০ হেক্টর জমিতে গম চাষ হয়েছে যা গত বছরের তুলনায় ৭শ’ হেক্টর বেশি। এদিকে আবহাওয়া গম চাষের অনুকূলে থাকায় ক্ষেত-খামারে গম গাছে সম্ভাব্য বাম্পার ফলনের ঢেউ লেগেছে।