সিংগাইর বায়রা ইউপি উপ-নির্বাচন ২১ জানুয়ারি
সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৩, ২১:৫১
২১ জানুয়ারি সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন। এ উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষে গত বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দুই প্রার্থীই পরস্পরের বিরুদ্ধে নির্বাচন আচরণবিধি ভঙ্গসহ জোর-জুলুমের অভিযোগ করেন।
প্রার্থী দেওয়ান সোহেল বলেন, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। ৭, ৮ ও ৯নং কেন্দ ঝুঁকিপূর্ণ। অপর প্রার্থী দেওয়ান জিন্নাহ অভিযোগ করেন, ওরা আমার পোস্টার ছিঁড়ে ফেলছে। কর্মীদের ভয় দেখাচ্ছে। ৪ ও ৫নং কেন্দ গতবারের মত এবারও ঝুঁকিপূর্ণ। উল্লেখ্য, বায়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ আলী বাবুল গত ৬ নভেম্বর মারা যান। মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও ৪ জন প্রত্যাহার করেন। বৈধ প্রার্থী হন দেওয়ান জিন্নাহ। তিনি উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক। তাকে সমর্থন দিয়েছেন তার চাচাত ভাই আওয়ামী লীগ কেন্দ ীয় নেতা দেওয়ান সফিউল আরেফিন টুটুলসহ দলীয় লোকজন। অপর প্রার্থী হচ্ছে প্রয়াত চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ আলী বাবুলের ছেলে দেওয়ান সোহেল। দলীয় লোক হিসেবে সমর্থন দিয়েছেন বিএনপি।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, মানিকগঞ্জ জেলা প্রশাসক মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা নির্বাচন অফিসার মনির হোসেন, উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, ইউএনও নাসরিন সুলতানা, এসিল্যান্ড মোহাম্মদ সাইদুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমেদ প্রমুখ।