তীব্র শীতে রায়গঞ্জে শতবর্ষী বৃদ্ধের মৃত্যু
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৩, ২১:৫২
তীব্র শীতে রায়গঞ্জের পল্লীতে সেকেন্দার আলী (১০১) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি ধানঘরা ইউনিয়নের আবুদিয়া গ্রামের বাসিন্দা। মঙ্গলবার রাত ৩টার দিকে তিনি তীব্র শীতে আড়ষ্ট হয়ে মারা জান। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। এ নিয়ে গত ১৮ দিনে শীতজনিত কারণে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪। সরকারিভাবে চাহিদামতো শীতবস্ত্র বিতরণ না হওয়ায় এলাকার শীতার্ত দরিদ্র লোকজন চরম কষ্টের মধ্যে কাল কাটাচ্ছেন।