গাংনীতে পিটিয়ে গরু চোর হত্যা
গাংনী (মেহেরপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৩, ২১:৫৩
মেহেরপুরের গাংনী উপজেলার করমদীতে এক গরু চোরকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। এদিকে ঘটনাস্থলে পুলিশ দেরি করে আসায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে।
গ্রামবাসী জানায়, মঙ্গলবার রাত ১২টার দিকে গাংনী উপজেলা কাজিপুর গ্রামের সামশের আলীর ছেলে মন্টু করমদী মাঠপাড়ার আব্দুল গফুরের বাড়িতে গরু চুরি করতে যায়। এ সময় গৃহকর্ত্রী চৈনুব খাতুন টের পেলে তার সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে গলার চেইন ছিনিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাকে গ্রামবাসী আটক করে গণপিটুনী দিলে ঘটনাস্থলেই মন্টুর মৃত্যু হয়।