হরতালে পুলিশের গাড়িতে আগুন

রাজশাহীতে ছাত্র শিবিরের দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

রাজশাহীতে গত মঙ্গলবারের অর্ধদিবস হরতালে পুলিশের গাড়িতে আগুন দেয়ার ঘটনায় ইসলামী ছাত্রশিবিরের দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ মামলা করেছে। মঙ্গলবার রাতে নগরীর মতিহার থানায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এজাহারে ৪০ জনের নামোল্লেখ করা হয়েছে। এদিকে হরতালের সময় আটক ৩৪ জনের মধ্যে ১৪ জনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল বুধবার ৭ দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে হাজির করা হয়। মতিহার থানার ওসি জানান, হরতালে পুলিশের গাড়িতে আগুন দেয়া ও বোমা নিক্ষেপের ঘটনায় মামলাটি দায়ের করা হয়েছে। এই মামলার বাকী আসামীদের গ্রেপ্তারে পুলিশী অভিযান চলছে। জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মুজিবুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে রাজশাহীর ৮টি জেলা জামায়াতের আমির গত সোমবার আধবেলা হরতালের ডাক দেন।