আলম শাইনের
জন্মদিন আজ
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৩, ২২:০৫
কথাসাহিত্যিক ও বন্যপ্রাণী গবেষক আলম শাইন-এর ৪২তম জন্মদিন আজ। ১৯৭১ সালের ১৮ জানুয়ারি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার পূর্বচরপাতা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। এ পর্যন্ত তার ১২টি গ্রন্থ ও ১৩০টি রম্যরচনা জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। প্রকাশিত গ্রন্থগুলো হচ্ছে- ঘুণে খাওয়া বাঁশি, ঘুষ নিয়ে ঘুষাঘুষি, ওস্তা, মাইট্যা ব্যাংকের গভর্নর, নিষিদ্ধ বাড়ি, সুন্দর বনে দু’রাত, আমি খাই জুতা, নিশিকন্যা, নীলকুঠি হ্রদ, লাল বালির দ্বীপ, চিতাশালার মোড়ে। হাজাম সম্প্রদায়দের নিয়ে লেখা লেখকের ‘ওস্তা’ উপন্যাস দুই বাংলায় ব্যাপক আলোচিত হয়েছে। উল্লেখ্য, ইতিপূর্বে বাংলা সাহিত্যে হাজাম সম্প্রদায় নিয়ে আর কোন উপন্যাস রচিত হয়নি। উপন্যাসটি ড. মঞ্জুশ্রী সাহিত্য পুরস্কার ২০০৮ ভূষিত হয়।