কালিহাতী বিএনপি নেতা লুত্ফর
রহমান মতিনের জামিন লাভ
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৩, ২২:০৫
বিএনপির কেন্দ্রীয় নেতা কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি বিজিএমইএর সাবেক সহ-সভাপতি লুত্ফর রহমান মতিন গতকাল বুধবার জামিনে মুক্তি পেয়েছেন। টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ আদালতে মিসকেসের মাধ্যমে জামিনের আবেদন করলে শুনানি শেষে জেলা জজ ড. গোলাম মোহাম্মদ মর্তুজা মজুমদার আবেদন মঞ্জুর করেন।
গত ৯ ডিসেম্বর রাতে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই রেজাউল করিম বিএনপির দেড়শ নেতা-কর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেন। ওই দিন অবরোধ চলাকালে তারা রাস্তার ওপর থাকা সিমেন্টের তৈরি কয়েকটি অস্থায়ী পিলার ভেঙে ২০ হাজার টাকার ক্ষতিসাধন করেন বলে মামলায় উল্লেখ করা হয়। গত ৯ জানুয়ারি টাঙ্গাইলের দ্রুত বিচার আদালতে লুত্ফর রহমান মতিনসহ মামলার ২৫ জন আসামি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে ম্যাজিস্ট্রেট ২৪ জনের জামিন মঞ্জুর করলেও মতিনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।