প্রকাশিত খবর
প্রসঙ্গে
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৩, ২২:০৬
দৈনিক ইত্তেফাকের দ্বিতীয় পাতায় গত ১৫ জানুয়ারি মঙ্গলবার প্রকাশিত ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়:রংপুরের ছয় স্থানে স্থিতিশীল পরিবেশের দাবিতে মানবপ্রাচীর’ শীর্ষক সংবাদে রংপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র শরফুদ্দিন আহমেদ ঝন্টু বক্তব্য রেখেছেন বলে তার নাম প্রকাশিত হয়েছে। এ ব্যাপারে শরফুদ্দিন আহমেদ ঝন্টু বলেছেন, তিনি কোন মানবপ্রাচীরে যোগ দেননি এবং বক্তব্য রাখেননি।