আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা ২১ জানুয়ারি

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা, ২১ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৫টায় গণভবনে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।