সড়ক দুর্ঘটনায় খুলনার কলেজ শিক্ষক নিহত
খুলনা অফিস ও ডুমুরিয়া সংবাদদাতা
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৩, ২২:২৬
ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা সড়কের মাঝেরভেড়ি নামক স্থানে গতকাল বুধবার মোটর সাইকেল দুর্ঘটনায় সাতক্ষীরার তালা মহিলা কলেজের শিক্ষক আব্দুর রাজ্জাক মোড়ল (৪৮) নিহত হয়েছেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ইংরেজি ও রসায়ন বিভাগের অধ্যাপক আব্দুর রাজ্জাক ও চিত্তরঞ্জন সেন কলেজ শেষে মোটর সাইকেলে তাদের খুলনার বাসায় ফিরছিলেন। ডুমুরিয়া উপজেলার মাঝেরভেড়ি নামক স্থানে পৌঁছলে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় আব্দুর রাজ্জাক পাকা সড়কের উপর ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় অপর শিক্ষক চিত্তরঞ্জন সেনকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত আব্দুর রাজ্জাক সাতক্ষীরার তালা উপজেলার বারইকাঠি গ্রামের মৃত আব্দুল মালেক মোড়লের ছেলে।